দাগনভূঞায় বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে মিন্টুর গণসংযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু অভিযোগ করেছেন, সারা দেশে ভোট ডাকাতির মাধ্যমে সরকার নিজেদের লোককে নির্বাচিত করছে। তিনি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে আন্দোলনের অংশ মনে করে জনগণকে সঙ্গে নিয়ে কর্মীদের কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ভোট ডাকাতি রুখে দাঁড়াতে কর্মীদের ভোটের বাক্স পাহারা দেওয়ার আহ্বান জানান।
গতকাল সোমবার আবদুল আউয়াল মিন্টু তাঁর নিজ এলাকা দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে গণসংযোগ ও পথসভা করে তাঁদেরকে নির্বাচিত করার আহ্বান জানান।