প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও পরিষদের ২০ জন সদস্য গতকাল দায়িত্ব গ্রহণ করেছেন। বেলা ১১টায় জেলা পরিষদ মিলনায়তনে পরিষদের চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে বোর্ডের প্রথম সভা হয়। সভায় ১৫টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত (মহিলা) পাঁচজন সদস্য ছাড়াও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক উপস্থিত ছিলেন। প্রথম সভায় চেয়ারম্যান আবু তাহের বলেন, কুমিল্লার ১১টি আসনের সাংসদদের পরামর্শ ও নির্বাচিত সদস্যদের মতামত নিয়ে জেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নেওয়া হবে। এ ক্ষেত্রে সবাইকে একযোগে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। গত বছরের ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারই প্রথম নির্বাচিত পরিষদের সভা হয়।