প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরখাস্তের আদেশ প্রত্যাহার হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র জামায়াত নেতা নজরুল ইসলাম আবার দায়িত্বভার গ্রহণ করেছেন। গতকাল সোমবার বিকেলে ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমানের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। বিস্ফোরক ও নাশকতার একাধিক মামলায় পুলিশ নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে বরখাস্ত করে। পরে উচ্চ আদালতের নির্দেশে ৯ জানুয়ারি তাঁর বরখাস্তের আদেশ প্রত্যাহার করে নেয় মন্ত্রণালয়।