দিল্লি গেলেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিগত সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে গেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। আজ রোববার সকালে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন।
জাপার সভাপতিমণ্ডলীর সদস্য ও এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায় প্রথম আলোকে বলেন, আজ সকালে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে রওনা হন এইচ এম এরশাদ। এটি তাঁর ব্যক্তিগত সফর। ২২ জুন তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।