দুই ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নয়টি ইউনিয়নের মধ্যে দুটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও তাঁরা সরে দাঁড়াননি।
দলীয় সূত্র জানায়, উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী রায়হান উদ্দীন। একই পদে আওয়ামী লীগের কর্মী ইলিয়াছ আলী বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসেবে লড়ছেন। মুরাদপুর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ হোসেন নিজামী। এখানে বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসেবে লড়ছেন দলীয় কর্মী তাজুল ইসলাম।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়ন প্রত্যাহার করেছেন বারৈয়ারঢালা ইউনিয়নের এস এম আবদুল করিম, মাজহারুল হক চৌধুরী, মুরাদপুর ইউনিয়নে এস এম রেজাউল করিম বাহার (বর্তমান চেয়ারম্যান), মহরম আলী, মো. মহিউদ্দীন ও কুমিরা ইউনিয়নে আনোয়ারুল আজম।