দুই কমিটি বিলুপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের ময়মনসিংহ জেলা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ছাত্রলীগের দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়। মাস খানেক আগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। গতকাল কমিটি বাতিল করা হলো। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ায় ময়মনসিংহ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, ময়মনসিংহ জেলা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে আগ্রহীদের ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত জীবনবৃত্তান্ত জমা দিতে বলা হয়েছে। এরপর ওই দুটি শাখার কমিটি ঘোষণা করা হবে।