দুই জেলায় গ্রেপ্তার ২৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর ও সাতক্ষীরা থেকে জাতীয়তাবাদী যুবদল ও জামায়াত-শিবিরের কর্মীসহ ২৮ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে।
দিনাজপুর শহরের উপশহর এলাকার বাসা থেকে শনিবার রাতে গ্রেপ্তার করা হয় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মোন্নাফ মুকুলকে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান জানান, তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, আতঙ্ক সৃষ্টি করা, পুলিশের ওপর হামলাসহ কোতোয়ালি থানায় মোট ১৬টি মামলা আছে। এর মধ্যে ১০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ২৭ জনকে গ্রেপ্তার করেছে ‘যৌথ বাহিনী’। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জামায়াত-শিবিরের তিনজন কর্মী ও নিয়মিত মামলার ২৭ জন আসামি রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, বিভিন্ন উপজেলা থেকে অভিযান চালিয়ে ২৭জনকে গ্রেপ্তার করা হয়।