দুই থাই নেতার সঙ্গে সাবের চৌধুরীর সাক্ষাৎ
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইসিইউ) সভাপতি সাবের হোসেন চৌধুরী গত বুধবার ব্যাংককে থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী বসানো ক্রিয়া-নাম এবং পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমডুয়াইনাইয়ের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন।আলোচনায় সাবের চৌধুরী বলেন, থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বছরে ৭০০ মিলিয়ন ডলার। বাংলাদেশের পাট ও পাটজাত দ্রব্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়ে এ বাণিজ্য ঘাটতি কমানো যেতে পারে।
সাবের চৌধুরী থাই নেতাদের বলেন, থাইল্যান্ড বিশেষ করে মৎস্য আহরণ ও কৃষিতে বাংলাদেশ থেকে জনশক্তি নিতে পারে।
সাবের চৌধুরী বলেন, ‘আমরা চাই থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে একটা সমঝোতা স্মারক হোক।’ এ ছাড়া তিনি বিশেষ ক্ষেত্রে ভিসা ছাড়া থাইল্যান্ড ভ্রমণের সুযোগ দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।
থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্টমন্ত্রী উভয়ে এসব বিষয় বিবেচনার আশ্বাস দেন। দুই নেতা জানান, এ ব্যাপারে তাঁরা শিগগিরই উচ্চপর্যায়ে আলোচনা করবেন।