প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দক্ষিণ কেরানীগঞ্জ ও কেরানীগঞ্জ মডেল থানা কমিটি বিলুপ্ত করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত শনিবার বিকেলে কেরানীগঞ্জের আমিরাবাগ এলাকায় জিসান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুই থানা কমিটি বিলুপ্ত করে উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদকে কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক করে ৬৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে শাহিন আহমেদের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সেলিম আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব মুজাহিদুল ইসলাম প্রমুখ।