দুই দলের কাছে ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধে নাশকতার ঘটনায় মানুষের জানমালের যে ক্ষতি হয়েছে, বিএনপি-জামায়াতের নেতাদের কাছে তার ক্ষতিপূরণ দাবি করেছে পেশাজীবী সমন্বয় পরিষদ। একই সঙ্গে তারা দাবি জানিয়েছে, দেশের উন্নয়ন-অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এমন রাজনৈতিক কর্মসূচি বন্ধ করতে হবে। জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে তাঁরা হরতাল-অবরোধের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, হরতাল-অবরোধের নামে নাশকতা বন্ধ করার জন্য কঠোরভাবে আইন প্রয়োগের দাবি জানিয়ে ২৭ জানুয়ারি সংগঠনটি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দেবে। ৩১ জানুয়ারি শাহবাগ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত পেশাজীবীরা পদযাত্রা করবেন। এ ছাড়া ৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে পেশাজীবী সমাবেশ করা হবে। পাশাপাশি প্রতি জেলায় পেশাজীবী সমন্বয় পরিষদের কর্মসূচি চলবে। নিজস্ব প্রতিবেদক