দুই দলের প্রার্থী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী ৪ জুন ষষ্ঠ ধাপে লোহাগাড়া উপজেলার ছয়টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে পদুয়া ইউপিতে আবছার আহমদ, চরম্বায় শফিকুর রহমান, কলাউজানে আবদুল ওয়াহেদ, পুটিবিলায় মো. ইউনুছ, চুনতিতে জয়নাল আবেদীন, বড়হাতিয়ায় সাজেদুর রহমান চৌধুরী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় বড়ুয়া প্রার্থীদের নাম নিশ্চিত করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা থেকে প্রতিটি ইউনিয়নের একাধিক প্রার্থীর তালিকা পাঠানোর পর যাচাই-বাছাই করে দলের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড ওই ছয়জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
অন্যদিকে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন পদুয়া ইউপিতে জসিম উদ্দিন, চরম্বায় শাহ আলম, কলাউজানে ফজলে এলাহি, পুটিবিলায় মো. ফরিদ উদ্দিন, চুনতিতে নূর মোহাম্মদ ও বড়হাতিয়ায় নুরুল ইসলাম। লোহাগাড়া উপজেলা বিএনপির সভাপতি আসহাব উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, শরিকদের সঙ্গে তাঁদের সমঝোতা হয়নি।