দুই দিন ধরে চুপচাপ বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুসন্ধান কমিটির কাছে নাম প্রস্তাবের পর দুই দিন ধরে চুপচাপ আছে বিএনপি। জানা গেছে, দলটি অনুসন্ধান কমিটির ফলাফল দেখার অপেক্ষায় রয়েছে। বিতর্ক এড়াতে আপাতত কথাবার্তা কমিয়ে দিয়েছে বিএনপি।
অবশ্য দুই দিন পর আজ শুক্রবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করবে দলটি। বিকেলে গুলশানের একটি মিলনায়তনে সেমিনারে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ব্রিফিং ও সেমিনারের বিষয়বস্তু সম্পর্কে জানা যায়নি।
আওয়ামী লীগ, বিএনপিসহ ২৬টি রাজনৈতিক দল গত মঙ্গলবার অনুসন্ধান কমিটির কাছে পৃথক নামের তালিকা জমা দিয়েছে। সে দিন থেকেই চুপচাপ আছে বিএনপি। এরপর বুধ ও বৃহস্পতিবার—দুই দিন এ বিষয়ে কোনো কথা বলেননি দলের নেতারা।
জানা গেছে, গত দুই দিনে রাজধানীতে বিএনপি কোনো কর্মসূচিও রাখেনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সার্চ কমিটি তো এখনো কাজই শেষ করেনি। তার আগে কিছু বলা কি ঠিক?’