দুই দিনের কর্মসূচি ঘোষণা যুবলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করে কেন্দ্রীয় যুবলীগ। ছবি: ফোকাস বাংলা
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করে কেন্দ্রীয় যুবলীগ। ছবি: ফোকাস বাংলা

যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কটূক্তির অভিযোগে দেশের সব থানা এবং জেলা সদরে আগামীকাল বুধবার ও বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার বিকেলে যুবলীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।

বিক্ষোভ কর্মসূচি ঘোষণার সময় হারুনুর রশীদ বলেন, যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বাংলাদেশের যুব রাজনীতির অহংকার। তিনি ক্ষমতাকে কোনো দিন অপব্যবহার করেননি। বিএনপির এই অপরাজনীতির সমালোচনা করেছেন বলেই চট্টগ্রাম বিএনপির গাত্রদাহের কারণ হয়েছে। বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের আহ্বানও জানান যুবলীগের সাধারণ সম্পাদক।