দুই দিনের কর্মসূচি দিল ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে দুই দিনের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন। কর্মসূচির মধ্যে রয়েছে কাল শনিবার সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ে এবং পরদিন ৩ এপ্রিল রোববার সব থানা, পৌরসভা ও কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ঘোষিত কর্মসূচি পালন করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।