দুই দিনের কর্মসূচি দিয়েছে যুবলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কটূক্তির প্রতিবাদে দেশের সব থানা ও জেলা সদরে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার বিকেলে যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
বিক্ষোভ কর্মসূচি ঘোষণার সময় হারুনুর রশীদ বলেন, যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বাংলাদেশের যুব রাজনীতির অহংকার। বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য সংগঠনের সব স্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান যুবলীগের সাধারণ সম্পাদক।