প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জের ৬ নম্বর আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিলাল হোসেন ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি নিয়ে বিরোধের জের ধরে গত ২৭ আগস্ট উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়। গত ৩০ আগস্ট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে ওই দুজনকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া কেন স্থায়ীভাবে তাঁদের বহিষ্কার করা হবে না, সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ওবায়দুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।