দুই নেত্রী শুধু ঝগড়া করেই যাচ্ছেন: হুদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে এত বড় সহিংস ঘটনা ঘটছে, কিন্তু দুই নেত্রী শুধু ঝগড়া করেই যাচ্ছেন বলে মন্তব্য করেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান নাজমুল হুদা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
তৃণমূল বিএনপির চট্টগ্রাম নগর কমিটি গঠনের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী নাজমুল হুদা বলেন, ‘যদি দেশের দুই প্রধান নেত্রী একে অপরের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলতেন, যদি একটিবারের মতো একাত্ম হয়ে চিন্তা করতেন যে আমরা দুজনে মিলে শুধু দেশের স্বার্থ দেখব, তাহলে দেশটা কোথায় চলে যেত। কিন্তু না, তাঁরা ঠিক করেছেন তাঁরা শুধু ঝগড়াই করবেন। এবং এখনো তাঁরা শুধু ঝগড়াই করে যাচ্ছেন।’