দুই নেত্রীর সুমতি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘হাসিনা-খালেদা যে পর্যন্ত আলোচনায় না বসবে ও দুই নেত্রীর সুমতি না আসবে, সে পর্যন্ত আমার অবস্থান কর্মসূচি চলবেই।’
অবস্থান কর্মসূচির ১৪০তম দিনে গতকাল সোমবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরের ডাকবাংলো চত্বরে মতবিনিময় সভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল হালিম সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলীয় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী প্রমুখ।