পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবাসে ওঠা নিয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বিরোধের জেরে ক্যাম্পাসে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তাঁরা সাত দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন।
শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তিনটি মাইক্রোবাসে চড়ে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসে আসা-যাওয়া করেন। ১৭ মে সকালে একটি মাইক্রোবাসে ওঠা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা মোহাম্মদ হাবিবুল্লাহর সঙ্গে প্রকৌশলী কামরুজ্জামানের বাগ্বিতণ্ডা হয়। একজন অপরজনের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তোলেন। পরে দুজনই বিষয়টি দুই পক্ষের নেতাদের জানান। পরদিন দুই পক্ষ পৃথক কর্মসূচি দিয়ে শাস্তি দাবি করে।
প্রক্টর আওয়াল কবির বলেন, ‘সামান্য একটি বিষয় নিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।’