দুই প্যানেলে বিভক্ত আ.লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জেলা ক্রীড়া সংস্থার দুটি প্যানেলে নির্বাচন জমে উঠেছে। দুই প্যানেলেই আওয়ামী লীগের একাধিক নেতা প্রার্থী হয়েছেন। এতে দলের নেতারা বিভক্ত হয়ে ভোটারদের কাছে ছুটছেন।
নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) প্রিয়সিন্ধু তালুকদার জানান, ১৬ এপ্রিল জেলা ক্রীড়া সংস্থার চতুবার্ষিক নির্বাচন। এ নির্বাচনে ২৪টি পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন ১২০ জন। পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক। প্যানেল দুটি হলো রাজু-আনোয়ার-লাবলু পরিষদ ও মন্টু-দেলোয়ার-তোফাজ্জল পরিষদ। দুই প্যানেলেই জেলা ও মহানগর আওয়ামী লীগের কয়েকজন নেতা প্রার্থী হয়েছেন।
রাজু-আনোয়ারুল-লাবলু পরিষদের মধ্যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনোয়ারুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অতিরিক্ত সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোয়াজ্জেম হোসেন লাবলু মহানগর আওয়ামী লীগের সদস্য।
এ ছাড়া এই প্যানেলের নির্বাহী সদস্য পদপ্রার্থী কামরুজ্জামান চৌধুরী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। নির্বাহী সদস্য পদপ্রার্থী ওবায়দুর রহমান ময়না মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। এ প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী।
মন্টু-দেলোয়ার-তোফাজ্জল পরিষদের সহসভাপতি পদপ্রার্থী দেলোয়ার হোসেন তালুকদার হলেন জেলা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, সহসভাপতি পদপ্রার্থী উৎপল সরকার জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক, যুগ্ম সম্পাদক পদপ্রার্থী সামসুর রহমান মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, নির্বাহী সদস্য পদপ্রার্থী শামীম তালুকদার মহানগর আওয়ামী লীগের সহসভাপতি, নির্বাহী সদস্য পদপ্রার্থী তৌহিদুর রহমান জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল বলেন, ‘এটি কোনো দলীয় নির্বাচন নয়। নেতারা বিভক্ত হয়ে ভোট চাইলেও এ নিয়ে দলের মধ্যে কোনো বিরোধ নেই।’