দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ-২ আসনের (দিরাই ও শাল্লা) উপনির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল সোমবার দুই প্রার্থী তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তাঁরা হলেন জাতীয় পার্টির প্রার্থী শেখ মো. জাহির আলী ও জাসদের মো. আমিনুল ইসলাম।
সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম দুই প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়া সেনগুপ্তা। তিনি এই আসনের প্রয়াত সাংসদ ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ছায়েদ আলী মাহবুব হোসেন।
গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান তাঁর স্ত্রী জয়া সেনগুপ্তা। তফসিল অনুযায়ী ৩০ মার্চ ভোট গ্রহণ হবে।