দুই বাবুর্চি দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে গ্যাসে সিলিন্ডারের পাইপে ছিদ্র থাকায় আগুন লেগে রাসেল (৩২) ও মমিন (৩৫) নামের দুই বাবুর্চি দগ্ধ হয়েছেন। গতকাল সোমবার সকালে শহরের পুরানবাজার এলাকার নিউ কেএফসি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। হোটেলে ঢুকে রান্নার জন্য আগুন ধরাতেই তাঁরা দগ্ধ হন এবং হোটেলের রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিদগ্ধ রাসেল ও মমিনকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। নিউ কেএফসির মালিক দ্বীন মোহাম্মদ জানান, সকালে গ্যাসের চুলা জ্বালানোর সময় তাঁদের লুঙ্গিতে আগুন লেগে যায়। পরে তাঁদের ছোটাছুটিতে ঘরের মধ্যে আগুন ধরে যায়।