প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাইনুল ইসলাম এবং কালমেঘা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকন মোহাম্মদ সহিদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পৃথক চিঠিতে শুক্রবার তাঁদের বহিষ্কার করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।