দুই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি
জাতীয়তাবাদী ছাত্রদলের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এই কমিটি গত বৃহস্পতিবার রাতে ঘোষণা করা হয়।
১৫ সদস্যের শাহজালাল বিশ্ববিদ্যালয় কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন এম এ রাকিব। আসাদ খান সাদী সাধারণ সম্পাদক ও হাবিব মেহেদী সাংগঠনিক সম্পাদক হয়েছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটিতে শরীফুল ইসলাম সভাপতি, সানাউল হোসেন সাধারণ সম্পাদক ও উজ্জ্বল আহমেদ সাংগঠনিক সম্পাদক হয়েছেন। দুই কমিটির নেতাদের প্রতি সর্বসম্মতিক্রমে কেন্দ্রের অনুমোদন সাপেক্ষে কমিটির পরিধি বাড়ানোর নির্দেশনা রয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা কমিটির সভাপতি সাঈদ আহমদ বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কমিটি এবারই প্রথম কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। এর আগে জেলার অধীন ছিল। শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রায় পাঁচ বছর কমিটিবিহীন ছিল।