দুই ভাইয়ের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৪ নম্বর ওয়ার্ডে ভোটযুদ্ধে মুখোমুখি হচ্ছেন দুই ভাই। তাঁরা আওয়ামী লীগ ও বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাঁদের দুজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছে।
ভোটাররা বলেন, পৌরসভার শিমলা বাজারের ঘোষপট্টি এলাকার বাসিন্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কালা চান পাল এবং তাঁর ছোট ভাই উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য পলাশ কৃষ্ণ পাল কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।