দুই মন্ত্রীর পদে থাকার নৈতিক অধিকার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায়ের পর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের মন্ত্রী হিসেবে থাকার নৈতিক অধিকার নেই বলে মনে করে বিএনপি। গতকাল রোববার আদালতের রায়ের পর দলের এই প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি মনে করে, এই রায়ের পরে দুই মন্ত্রী মন্ত্রণালয়ে থাকা বা সরকারে থাকার আর কোনো নৈতিক অধিকার নেই। নৈতিকতার স্বার্থে তাঁদের উচিত হবে পদত্যাগ করা।