দুই মন্ত্রীর রসিকতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গতকাল রোববার নতুন রেললাইন স্থাপনের কাজ উদ্বোধন করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ সময় রেলমন্ত্রী মুজিবুল হকও উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় রেলমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘তিনি এসেছেন নতুন জীবন শুরু করে। তিনি আজ বলবেন। আমরা শুনব।’ জবাবে রেলমন্ত্রী আইনমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমি ৬৭ বছর বয়সে বিয়ে করাতে বহু বয়স্ক লোকের আগ্রহ জেগেছে। এখানে আখাউড়ার কারও এমন আগ্রহ আছে কি না, খোঁজ নেবেন।’ দুই মন্ত্রীর এমন রসিকতায় উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন। করতালি দেন। আইনমন্ত্রীর বাড়ি আখাউড়ায়। আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি|