দুই মেয়েকে নিয়ে মালয়েশিয়ায় ফিরে গেলেন কোকোর স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরাফাত রহমান কোকো
আরাফাত রহমান কোকো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সদ্যপ্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তাঁদের দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান মালয়েশিয়া ফিরে গেছেন। সোমবার দুপুরে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে তাঁরা মালয়ে​শিয়ার উদ্দেশে রওনা হন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ২৯ জানুয়ারি কোকোর মরদেহের সঙ্গে তাঁর স্ত্রী ও দুই মেয়ে দেশে আসেন। জাহিয়া ও জাফিয়া মালয়েশিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। সেখানে পরীক্ষা থাকায় তাঁরা ফিরে গেছেন বলে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে।
গত ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে কোকো ইন্তেকাল করেন।