প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১টির মধ্যে দুটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন দুজন। এ ছাড়া টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আরও দুজন।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চণ্ডীপাশা ইউপিতে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. এমদাদুল হক ভূঁইয়া। গাংগাইল ইউপিতেটানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আশরাফুজ্জামান।
মুশুলি ইউপিতে টানা দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ইফতিকার উদ্দিন ভূঁইয়া।
সিংরইল ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী মো. সাইফুল ইসলাম ৫ হাজার ৯১২ ভোট পেয়ে টানা দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।