দুটি কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এতে মনির হোসেনকে সভাপতি ও আফজাল হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক রাসেল মিয়ার যৌথ স্বাক্ষরে এ কমিটি দেওয়া হয়। শুক্রবার বিকেলে কসবা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়। এদিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলা কৃষক লীগের ৭১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে মাহমুদুর রহমানকে সভাপতি ও আকলু মিয়া চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল রোববার উপজেলা সাধারণ সম্পাদকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।