দুস্থদের ইফতারসামগ্রী দিলেন বিদিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুস্থ নারীদের ইফতারসামগ্রী দিয়েছেন পুনর্গঠিত জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে দুস্থ নারীদের ইফতারসামগ্রী দিয়েছেন পুনর্গঠিত জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ। এ সময় তিনি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রেখে পবিত্র রমজান মাসে মুসলমানদের স্বস্তিতে ইবাদত করার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সমাজের বিত্তবানদের দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বিদিশা।

আজ মঙ্গলবার বিকেলে গুলশান ১ নম্বরের ৪ নম্বর সড়কের ১৭ নম্বর বাড়ি ‘ভিলা ইয়ার্ক’–এ ওই ইফতারসামগ্রী বিতরণ করা হয়। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ে মহিলা পার্টির উদ্যোগে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করভী মিজান সভাপতিত্ব করেন।

ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনর্গঠিত জাতীয় পার্টির নেতা দয়াল কুমার বড়ুয়া, কাজী রুবায়েত হাসান, শাহজাহান মিসরাজ, হাবিবুল হাসান, সিকদার আনিসুর রহমান, নাফিজ মাহবুব প্রমুখ।