দুস্থদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান খালেদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বিএনপির সৌজন্য
রাজধানীর লেডিস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: বিএনপির সৌজন্য

দুস্থ ও অসহায় মানুষদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশন ওই ইফতারের আয়োজন করে। 

জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের অসহায়, দরিদ্র এবং সমাজে যারা সমস্যার সম্মুখীন, তাদের সহযোগিতা করার জন্য নানা রকম কাজ করে থাকে। এ–জাতীয় অন্য ট্রাস্টগুলোও মানুষের পক্ষে কাজ করে। সবাই যদি এ ধরনের ফাউন্ডেশন এবং ট্রাস্টগুলোতে সহযোগিতা করে তাহলে দেশের দরিদ্র মানুষগুলো উপকৃত হবে।
খালেদা জিয়া বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন বিগত দিনে বিএনপির আন্দোলনে আহত ও পঙ্গু হওয়া নেতা-কর্মীদের সহযোগিতা করেছে। এই সহযোগিতা অব্যাহত রাখবে এবং সামনে আরও ভালো কাজ করবে বলে তিনি আশা করেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি ফরহাদ হালিমের সভাপতিত্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, আহমেদ আযম খান, এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।