প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কি পুলিশ নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত হয়েছে? জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শুক্রবার দলের এক বিবৃতিতে এ প্রশ্ন তোলেন।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু দেশবাসী লক্ষ করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা নির্বাচন কোন তারিখে সম্পন্ন হবে, তা উল্লেখ করে বক্তব্য রাখছেন। নির্বাচন কমিশন সেই তারিখের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে। আবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা মামলার আসামি কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না মর্মে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন। জনগণের প্রশ্ন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী এ ধরনের বক্তব্য রাখার সুযোগ কোথায় পেল এবং কীভাবে পেল? তাহলে কি বাংলাদেশ পুলিশ নিয়ন্ত্রিত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে? বিজ্ঞপ্তি।