দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সারা দেশে জঙ্গি ও সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রাচীর গড়ে তুলতে হবে।
গতকাল শনিবার বেলা দুইটায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে দেখতে গিয়ে রাশেদ খান মেনন এসব কথা বলেন। তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য পুরোহিত, যাজক, সাহিত্যিক, ব্লগারদের ওপর হামলা চালানো হচ্ছে।