দেশকে এগিয়ে নেওয়াই শেখ হাসিনার স্বপ্ন: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফ l প্রথম আলো
সৈয়দ আশরাফ l প্রথম আলো

জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নই হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সেই কাজ করে যাচ্ছে। তাঁর স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সৈয়দ আশরাফুল ইসলাম সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি করা হয়েছে জেলা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানকে। সাধারণ সম্পাদক করা হয়েছে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এনামুল কবির ইমনকে।
সৈয়দ আশরাফ বলেন, ‘সুনামগঞ্জে আসার আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার কাছে দুটি নাম দিয়ে বলেছেন আমি যেন তাঁর পক্ষ থেকে এই নাম দুটি ঘোষণা করি। এরপর তিনি সভাপতি হিসেবে মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে এনামুল কবির ইমনের নাম ঘোষণা করেন।’

মতিউর রহমানের সভাপতিত্বে এবং নুরুল হুদা মুকুটের সঞ্চালনায় সম্মেলনটি হয়।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালে।