দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টির মাধ্যমে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বিএনপি-জামায়াত। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গতকাল শনিবার চট্টগ্রামের লোহাগাড়ায় এক সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

লোহাগাড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য দেন লোহাগাড়া-সাতকানিয়ার সাংসদ আবু রেজা নদভী, চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রামের ডিআইজি শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. হাফিজ আক্তার, লোহাগাড়ার ইউএনও ফিজনূর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জামায়াত-শিবির লোহাগাড়া উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে, রাস্তায় হাজার হাজার গাছ কেটেছে, পুলিশ ও নিরীহ মানুষকে হত্যা করেছে।

সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চুনতি এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের উদ্বোধন করেন।