দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। যেখানে জঙ্গিবাদ দমন করে শেখ হাসিনা জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছেন, সেখানে বিএনপি-জামায়াত দেশে নাশকতা সৃষ্টি করে আইএসের ওপর দোষ চাপাচ্ছে। এ ধরনের অপরাধ করে কেউ পার পাবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।
গতকাল শুক্রবার দুপুরে গোপালগঞ্জের এসএম মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের ১৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘জেমসা’র উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন শেখ সেলিম। সংগঠনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ, গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন, প্রাক্তন ছাত্র নওশেরুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায় চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।