দেশে একদলীয় শাসন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেছেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন বিপন্ন হয়ে পড়েছে। অঘোষিতভাবে একদলীয় বাকশালি শাসন চলছে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভার পাশাপাশি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে গরিবদের মধ্যে খাবার বিতরণ করেন নেতারা।
জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান মোহাম্মদ, পটিয়া উপজেলার চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী, হাটহাজারী উপজেলার চেয়ারম্যান মাহবুবুল আলম, মিরসরাই উপজেলার চেয়ারম্যান নুরুল আমিন প্রমুখ।