দেশে এমন কঠিন সময় কখনো আসেনি: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশ এবং জনগণ কঠিন সময় পার করছে। দেশে এমন কঠিন সময় আর কখনো আসেনি। গতকাল শনিবার জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলনে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান বন্দিদশা থেকে মুক্তি পেতে নির্বাচনের বিকল্প নেই। এ সরকারকে নির্বাচন দিতে বাধ্য করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।
জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির মোহাম্মদ শাহজাহান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. আব্দুল কাইয়ুম প্রমুখ।
সম্মেলনে মো. ফরিদুল কবীর তালুকদারকে জেলা সভাপতি এবং মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত করা হয়।