দেশে ক্রান্তিকাল চলছে: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ক্রান্তিকাল চলছে। পরিস্থিতি মোকাবিলায় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধা দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল।
‘দেশে এখন মানুষের কথা বলার অধিকার নেই, ভোটের অধিকার নেই’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মানুষের মৌলিক অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।