দেশে জঙ্গিবাদের স্থান নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা ধর্মের নামে মানুষ হত্যা করে, তাদের স্থান হবে জাহান্নামে। দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে জঙ্গি প্রতিরোধে কাজ করবে। গতকাল শুত্রুবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 মন্ত্রী বলেন, দানবের সঙ্গে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির কোনো সম্পর্ক হতে পারে না। দেশের উন্নয়ন যারা বাধাগ্রস্ত করবে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

সভায় মন্ত্রী সদর উপজেলার মজুচৌধুরী হাটকে নৌবন্দর হিসেবে ঘোষণা দেন। বন্দরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য সংশ্লিষ্ট বিভাগকেও নির্দেশ দেন তিনি।

 লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংসদ এ কে এম শাহজাহান কামাল, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন।