দেশে ফিরলেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ওমরাহ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে গতকাল শনিবার রাতে তিনি ঢাকায় পৌঁছান। আর, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সৌদি আরব থেকে লন্ডনে ফিরে গেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
গত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্যসচিব হাবিব-উন-নবী খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল আউয়াল মিন্টুসহ দলের অনেক নেতা উপস্থিত ছিলেন।
২০ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরেব যান খালেদা জিয়া। লন্ডন থেকে তাঁর বড় ছেলে তারেক রহমানও তাঁর পরিবার নিয়ে ওই সময়ে সৌদি আরেব যান।