প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলডিপির সভাপতি কর্নেল (অব.) কর্নেল অলি আহমদ বলেছেন, এ দেশে সম্পদের অভাব নেই। অভাব রয়েছে সততার। দেশে এখন গণতন্ত্র নির্বাসিত। বর্তমান সরকার জনগণের ওপর নির্ভর করে না। তারা পুলিশের ওপর নির্ভরশীল।
গতকাল সোমবার চট্টগ্রামের লোহাগাড়ার একটি কমিউনিটি সেন্টারে এলডিপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অলি আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা এলডিপির সভাপতি জিয়াউল হক চৌধুরী। সভায় আরও বক্তব্য দেন নুরুল আলম তালুকদার, মো. শাহজাহান, গোলাম কিবরিয়া, একরামুল হক, আবু বক্কর প্রমুখ।
সভা শেষে জিয়াউল হক চৌধুরীকে সভাপতি, মো. শাহ আলমকে সাধারণ সম্পাদক ও ফরিদুল আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যবিশিষ্ট লোহাগাড়া উপজেলা কমিটি অনুমোদন করা হয়।