দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে বিদেশিদের হত্যা করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে বিদেশিদের হত্যা করা হচ্ছে। এটা কোনো রাজনৈতিক আদর্শ হতে পারে না।
গতকাল মঙ্গলবার বেলা তিনটায় শব্দাবলী গ্রুপ থিয়েটার মিলনায়তন উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আসাদুজ্জামান নূর।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী, নাট্যজন সৈয়দ দুলাল প্রমুখ।
এর আগে বেলা ১১টায় নগরের বান্দ রোডে শিল্পকলা একাডেমী ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতিমন্ত্রী।