দেশের মানুষ ভোট-প্রহসনে ক্লান্ত: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, তৃতীয় ও চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রাক্কালে সারা দেশে সরকারি দলের লোকজন তাণ্ডব শুরু করেছেন। দেশের মানুষ ভোট-প্রহসনে ক্লান্ত ও আতঙ্কিত।

আজ বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভীএসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, নির্বাচনী সহিংসতায় মৃত্যুর মিছিল বেড়েই চলছে।

রিজভীর ভাষ্য, সামনের দুই দফা ইউপি নির্বাচনের আগে সরকারি দলের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সারা দেশে তাণ্ডব চালাচ্ছেন। গ্রামে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রিজভীর অভিযোগে, বিএনপির কর্মী ও ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে আগের মতোই হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।