দেশের রাজা পুলিশ হলে প্রধানমন্ত্রী কোথায়: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাজা পুলিশ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায়? এমন প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সভা শেষে গয়েশ্বর এই দাবি জানান।
গয়েশ্বর বলেন, সিটি করপোরেশনের এক কর্মকর্তাকে পুলিশ বেধড়ক লাঠিপেটা করে বলেছে মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। পুলিশ যখন দাবি করছে তারা দেশের রাজা, তাহলে শেখ হাসিনা কোথায়?