দৈনিক সংগ্রামের সদস্যপদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক সংগ্রাম-এর সদস্যপদ বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। গত শুক্রবার রাতে সমিতির কার্যালয়ে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমিতির সভাপতি মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব সময় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। তাই মুক্তিযুদ্ধবিরোধী হিসেবে সংগ্রাম পত্রিকাটির সদস্যপদ বাতিল করা হয়েছে।
সমিতির একাধিক সদস্য জানান, সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের প্রস্তাবের পর সংগ্রাম পত্রিকার সদস্যপদ বাতিলের প্রশ্নে মতবিরোধ সৃষ্টি হয়। একাধিকবার হট্টগোলও বাধে। সবশেষে এর পক্ষে-বিপক্ষে ভোটাভুটিতে সদস্যপদ বাতিলের পক্ষে রায় এলে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া সভায় সর্বসম্মতিক্রমে সমিতির কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আলোকচিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।