দ্বিতীয় দিনের মতো খাবার বিতরণ করলেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন জায়গায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সকাল সাড়ে ১১টার দিকে গুলশান-২ এ ডিসিসি মার্কেটের সামনে থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ শুরু করেন খালেদা জিয়া। পরে মহাখালী, শাহীনবাগ, এফডিসি এলাকা, জাতীয় প্রেসক্লাব এলাকায় খাবার বিতরণ করেন। দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ওই প্রদর্শনীর আয়োজন করে।
এরপর খালেদা জিয়া মিরপুর, পল্লবী, শেওড়াপাড়া, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।