প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে গতকাল প্রথম ধাপের চেয়ে বেশি পরিমাণ ভোটকেন্দ্র দখল, ব্যালট ডাকাতি, জাল ভোট হয়েছে এবং সরকারি দলের প্রার্থীরা প্রতিপক্ষের ওপর হামলা ও ব্যাপক সহিংসতা চালিয়েছেন।
এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এ অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, ইউনিয়ন পরিষদের দুই ধাপের নির্বাচন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের কোনো ইচ্ছা বর্তমান নির্বাচন কমিশন ও সরকারের নেই। তারা ব্যালট ডাকাতির মাধ্যমে আওয়ামী লীগের সন্ত্রাসী ক্যাডারদের সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বর বানিয়ে গোটা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়।