দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে আ.লীগের প্রার্থী যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আজ শুক্রবার ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকাও যুক্ত করা হয়েছে।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের তালিকা.pdf